নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল হৃদয় ও আনোয়ার নামে দুই সন্ত্রাসীকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে র্যাব-১১ একটি দল। আজ ভোরে তাদের গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে ২ টি দেশীয় এলজি, ২ রাউন্ড গোলাবারুদ, ১ টি তলোয়ার, ২ টি চাপাতি এবং ১৬ টি চকলেট বোমা উদ্ধার করা হয়।
র্যাব এর একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলামের নেতৃত্তে¡ অভিযান চালিয়ে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানাধীন সিরাজপুর ইউনিয়নের নিজ বাড়ী থেকে আব্দুল্লাহ আল হৃদয় (২০) পিতাঃ সিরাজ উল্ল্যাহ ও ভোরে অভিযান চালিয়ে একই গ্রামের অপর সন্ত্রাসী আনোয়ার (২৫), পিতাঃ মৃত মফিজ উদ্দিন কে গ্রেফতার করা হয়।
র্যাব-১১, কোম্পানী অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম গ্রেফতারকৃত আসামীদের বিরদ্ধে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানায় অস্ত্র এবং বিস্ফোরক উপাদানাবলী আইনে পৃথক দুইটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান।
সোহেল/নাজিব





