গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চার পুলিশ হত্যা মামলার আসামি সবুজ মিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ভদ্র খানাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সবুজ মিয়া ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে টাইমনিউজবিডিকে জানান, শিবির কর্মী সবুজ পুলিশ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।

তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।

আজ আদালতের মাধ্যমে সবুজকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান টাইমনিউজবিডিকে তিনি।

২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর উপজেলা জুড়ে তাণ্ডব চালায় দলটির হাজার-হাজার নেতাকর্মী।

এসময় তারা উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে চার পুলিশকে পিটিয়ে হত্যা করে।

ইআর