বন্দরনগরী বেনাপোল বল ফিল্ড মাঠে শনিবার (৮ জুলাই) বিকেল থেকে শুরু হয়েছে মাসব্যাপী গ্রামীন শিল্প ও বানিজ্য মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মো: আশরাফ উদ্দিন।
বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুস সালাম, বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান ও বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাস্টার।
বেনাপোল পৌর সভা এই মেলার আয়োজন করেন। মেলায় ৭০ টির মত বিভিন্ন গ্রামীন ঐতিহ্যের স্টল স্থান পায়। বিকেল থেকে প্রচুর দর্শক সমাগম ঘটে মেলায়।
নাসির/এমএনজে





