চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জঙ্গি সন্দেহে জাহিদুল ইসলাম (২৫) নামে মসজিদের এক মুয়াজ্জিনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের ভালুকিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কয়েকটি বই উদ্ধার করে পুলিশ।

আটক জাহিদুল ইসলাম উপজেলার হিঙ্গুলী উত্তর আজম নগর এলাকার মো. হারেছ মিয়ার ছেলে। তিনি স্থানীয় সোনাজি মসজিদের ম‍ুয়াজ্জিন।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপুল দেবনাথ জানান,

জাহিদুল ইসলামের জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এসএ