ঢাকা কলেজের একছাত্রসহ রাজধানীর আজিমপুরের পৃথক দুটি মেস থেকে চারজনকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার বিকেল চারটার দিকে ছাপড়া মসজিদের পাশে শাহ সাহেব বাড়ির ৩২/২ নম্বর বাসা এবং পাশের একটি বাসা থেকে শিবির সন্দেহে মো. জাহিদুল ইসলামসহ ৪ জনকে আটক করা হয়।

জাহিদুল ইসলামের ভাই মাহবুবুর রহমান জানান, জাহিদুল ইসলাম একজন কুরআনে হাফেজ সে ঢাকা কলেজে ইসলামিক স্টাডিজ সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। মুখে দাঁড়ি থাকায় তাকে সন্দেহজনক ভাবে আটক করা হয়েছে।

জাহিদুলের ভাই আরও জানান, জাহিদুল কাঁটাবন মসজিদ মার্কেটে একটি কম্পিউটারের দোকানে কাজ করে। সে দুপুরে বাসায় খেতে গেলে যৌথবাহিনী তাকে আটক করে। জাহিদুল ইসলামের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার লক্ষীখোলা গ্রামে তার বাবার নাম মো. রেজাউল করিম।

এছাড়া পাশের অপর একটি মেস থেকে আরও তিন জনকে আটক করে যৌথ বাহিনী, তবে বাকি তিনজনের পরিচয় জানা যায়নি।

লালবাগ থানার এসআই রাশেদ জানান, সন্ধ্যার দিকে সন্দেহমূলকভাবে মো. জাহিদুল ইসলামসহ ৩ জনকে আটক করা হয়েছে।

জেএ