সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলামকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা)।
বুধবার (২৩ মার্চ) দুপুর ১টা ৩২ মিনিটে নিজ কার্যালয়ে থাকা অবস্থায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার পরিচয় দিয়ে তাকে এ হুমকি দেওয়া হয়।
পৌর মেয়র নজরুল ইসলাম বিকেলে জানান, পৌর ভবনে অফিসের কাজ করছিলেন তিনি। এ সময় একটি মোবাইল নম্বর থেকে বিপ্লব নামে এক ব্যক্তি তাকে ফোন করে বলেন, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার কথা বলবেন। এ কথা বলে মোবাইল ফোনটি অপর ব্যক্তিকে ধরিয়ে দেন।
অপর ব্যক্তি নিজেকে কমান্ডার শিকদার পরিচয় দিয়ে আমাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং এক ঘণ্টার মধ্যে তাকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে ফোনটি বন্ধ করে দেন। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পৌর মেয়র।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক আহমেদ জানান, এ বিষয়ে থানায় জিডি করেছেন পৌর মেয়র। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এম আর





