লালমনিরহাটের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এর গুলিতে বাংলাদেশী এক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহ্স্পতিবার ভোর ৪টার দিকে আদিপমারী উপজেলার লোহাখুচী লোহাকুঁচি সীমান্ত সংলগ্ন ১১৯/৭ নম্বর খুঁটির কাছে এ ঘটনা ঘটে।

নিহত জাম্বু মিয়া (৩৫) গরু পারাপার করার সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চলালে তিনি ঘটনাস্থলে নিহত হন।

 

আদিতমারী থানার এসআই মো. আতিক জানান, নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, রাতে কয়েকজনের সঙ্গে গরু আনতে সীমান্তের ওপারে গিয়েছিলেন সায়েম।

 

“ভোরে বাংলাদেশে ঢোকার সময় বিএসএফ সদস্যরা গুলি চালালে তিনি আহত হন। সঙ্গীরা সায়েমকে বাড়িতে নেওয়ার পর তার মৃত্যু হয়।”

 

ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

এএইচ