চাঁদাবাজি করতে এসে রোববার রাতে ডিবি পুলিশের হাতে আটক হয়েছে তিন জন। নোয়াখালীর বেগমগঞ্জের আলীপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোস্তফার ছেলে আবুল খায়ের সাগর (২৫), আলীপুর গ্রামের হারুন মাঝির ছেলে মো. ওমর ফারুক (২৯) ও একই গ্রামের বুলু মিয়ার ছেলে এনাম (১৭)।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল জানান, শনিবার বিকালে তিন চাঁদাবাজ উপজেলার আলীপুর গ্রামের বাহার উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া সীমা রাণীর কাছে চাঁদা দাবি করেন।
দাবিকৃত চাঁদা না পেয়ে তারা দুইশ’ টাকার সাদা স্টাম্পে সীমার রাণীর স্বাক্ষর নিয়ে পরের দিন আসার কথা বলে চলে যান। রোববার বিকালে সীমার পরিবারের লোকজন এ বিষয়ে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন।
পুলিশ সুপার বিষয়টি ডিবি পুলিশের কাছে পাঠিয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। পরে রাতে ওই তিনজন দাবিকৃত চাঁদার জন্য এলে ডিবি পুলিশের জালে আটকা পড়ে বলে জানান এসআই রবিউল।
এআর





