চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষ্যা এলাকা থেকে ১৯২ লিটার মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মদ বহনকারী পিকআপ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ড্রাইভার মো. ফরিদুল আলম (২৪), নেজাম উদ্দিন (২২), ফরিদুল আলম (২৫)। তাদের বাড়ি বান্দরবান জেলায়।
কর্ণফুলী থানার উপ-পরিদর্শক আলামিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী চরলক্ষ্যা কদুরটেক ফেরিঘাট রোডে অভিযান চালায় পুলিশ। গাড়ি তল্লাশি করে ১৯২ লিটার মদসহ তিন জনকে আটক করা হয়।
এ সময় মদ পরিবহনকারী পিকআপ ভ্যান জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





