সাভারের আশুলিয়ায় চাঁদা না দেয়ায় উপজাতি নারীকে গণধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টার পাঠানো হয়েছে।

রোববার সকালে আশুলিয়া ডেন্ডাবর এলাকা থেকে অভিযুক্ত রনিকে গ্রেফতার করে পুলিশ। বাকী জয় ও শামীম নামে দুইজন পলাতক রয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া এলাকার মঈন উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে গত রাতে (১৭ আগস্ট) ভুক্তভোগী নারী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, গত ১৩ আগস্ট অবৈধ মদ তৈরির অভিযোগ তুলে ২ লাখ টাকা চাঁদা দাবী করে উপজাতি দম্পতির কাছে। পরে দিতে অস্বীকৃতি জানালে স্বামীকে মারধর করে পাশের কক্ষে আটকে রেখে ঔই নারীকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্ত তিনজন। একজনকে গ্রেফতার করা হয়েছে বাকী দুইজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

জেড