পরিবেশ দূষণের দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকার নুরে মদিনা ডাইং কারখানাকে ২ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (১৮ জুলাই) বিকেলে পরিবেশ অধিপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মোজাহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) ড.মু. আনোয়ার হোসেন হাওলাদার সাওঘাট এলাকার নুরে মদিনা ডাইং কারখানায় অভিযান পরিচালনা করেন।

এ সময় কারখানাটি পরিবেশ ও জীব-বৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলে অভিযোগ আনা হয়। পরে শুনানি শেষে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে কারখানা মালিককে ২ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ওএফ