রাজধানীর ভাটারা থানার নুরেরচালা এলাকায় বিকাশকর্মী জহিরুল ইসলামকে (২৪) গুলি করে ক্যাশ থেকে কয়েক লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ জহিরুল বলেন, নুরেরচালা বাজারে মাসুদ এন্টারপ্রাইজ নামের বিকাশ এজেন্ট দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন জহির। হঠাৎ তিন যুবক দোকানে প্রবেশ করে তার দুই পায়ে গুলি করে ক্যাশ লুট করে পালিয়ে যায়। এ সময় দোকানে অবস্থানরত কাস্টমার রিপনের কাছে থাকা একটি ব্যাগও নিয়ে যায় তারা।
ছিনতাইকারীরা কতো টাকা নিয়ে গেছে জানত চাইলে জহির বলেন, আনুমানিক কয়েক লাখ টাকা হবে। তার হিসাব করা ছিলো না।
মাসুদ এন্টারপ্রাইজের মালিকের নাম সেলিম খান। তবে তাৎক্ষণিকভাবে মালিকের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান গুলিবিদ্ধ অবস্থায় জহিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমএনজে





