মায়ের হাতে নিজের শিশু সন্তান হত্যার পর এবার কুমিল্লা সদরের কমলপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাকবিতণ্ডার একপর্যায়ে ভাতিজা লাঠি দিয়ে চাচাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক সামসুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।
এসটি





