আড়াই ঘন্টা বন্ধ থাকার পর নাটোর থেকে রাজশাহী-বরিশাল রুটে বাস চলাচল শুরু হয়েছে।

এর আগে রোববার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে নাটোরসহ উত্তরাঞ্চলের সঙ্গে বরিশালের সরাসরি বাস চলাচল সোমবার থেকে বন্ধ ঘোষণা করেন নাটোর জেলা বাস মিনবাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার।

ফরিদপুর বাস মালিক সমিতির গোল্ডেন লাইন বাস চলাচলকে কেন্দ্র করে বিরোধের জেরে নাটোরের উপর দিয়ে বরিশালগামী সব বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন নাটোর মালিক সমিতি।

এ উপলক্ষে আযোজিত সংবাদ সম্মেলনে বলা হয়, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নাটোরের উপর দিয়ে বরিশাল রুটে পদ্মা, তুহিন, আকব পরিবহনসহ ৩৫টি বাস চলাচল করতে দেওয়া হবে না।

এমকে