জামায়াতের ডাকা ৩য় দিনের হরতালে দিনাজপুরে মিছিল থেকে হামলা চালিয়ে দু’টি অটোরিক্সা,একটি বাস ও একটি দোকান ভাংচুর করেছে ছাত্র শিবির। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

দিনাজপুর শহরের মালদহপট্রি থেকে আজ সোমবার সকাল সোয়া ১১ টায় একটি ঝটিকা মিছিল বের করে ছাত্র শিবির। এ সময় মিছিল থেকে হামলা চালিয়ে দু’টি অটোরিক্সা,একটি বাস ও একটি দোকান ভাংচুর করে তারা। পরে পুলিশের উপস্থিতিতে ধাওয়া খেয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

হরতালে চোরাগুপ্তা হামলার ভয়ে দোকান-পাট বন্ধ রয়েছে।রিক্সা-ভ্যান,অটোরিক্সা,টেম্পু,নসিমন চলাচল করলেও দূর-পাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক।

যে কোন অরাজকতা ও নাশকতা পরিস্থিতি এড়াতে পুলিশ,র‌্যাব ও বিজিবি টহল দিচ্ছে জেলার স্পর্শকাতর এলাকাগুলোতে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন,হিলি স্থলবন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম রয়েছে স্বাভাবিক। হরতালের কোন প্রভাব পড়েনি বন্দরে।

এসএইচ