গাজীপুরের টঙ্গীর কাঠালদিয়া এলাকায় তুরাগ নদীর তীরে গণধর্ষণের শিকার হয়েছেন এক মহিলা পোশাক শ্রমিক। কাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
শুক্রবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই তরুণী একজন পোশাক শ্রমিক।
টঙ্গী থানা পুলিশ জানিয়েছে, রাতে কারখানা থেকে কাজ শেষে কাঠালদিয়ার ভাড়া বাসায় ফেরার পথে তিন জন তার মুখ বেঁধে পাশের তুরাগ নদীর পাড়ে নিয়ে যায়। এবং পালাক্রমে ধর্ষণ করে।
ওই তরুণী ধর্ষক তিন যুবককে চিনতে পেরেছেন বলে জানায় পুলিশ। রাতেই সে থানায় এসে তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন।
ওই তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা, এমএইচ,২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





