প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ প্রায় দেড় কোটি মানুষের জীবন-জীবিকা মৎস্য সম্পদের সাথে সম্পর্কিত। ১৩ লাখেরও বেশি মানুষের সার্বক্ষণিক পেশা মৎস্য আহরণ।
জিডিপিতে মৎস্যসম্পদের অবদান ৪ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে প্রায় ২২.৬০ শতাংশ। প্রাণিজ আমিষের ৬০ ভাগ যোগান দেয় দেশের মৎস্য খাত।
বুধবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের মৎস্যখাতের প্রতিটি সদস্য এ উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার। আমার প্রত্যাশা, আপনারা ‘মাছে ভাতে বাঙালি’র চিরায়ত পরিচয়কে সমুন্নত রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও দেশপ্রেম নিয়ে কাজ করে যাবেন।
দুপুর সাড়ে বারোটায় বক্তব্য শেষে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।
এআই





