শ্রীমঙ্গলে পুলিশের এক এসআই করোনায় আক্রান্ত হয়েছেন। শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৪ জুন করোনার উপসর্গ দেখা দিলে থানা কম্পাউন্ডে তাকে আইসোলেশনে রাখা হয়। পরে উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান।
শনিবার বিকেলে তার পজিটিভ রিপোর্ট আসে। তিনি আরও জানান বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। থানায় তার চিকিৎসা দেয়া হচ্ছে।
এ নিয়ে উপজেলায় মোট ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২ জন মৃত্যুবরণ করেছেন ও ১০ জন এ পর্যন্ত সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা.সাজ্জাদ হোসেন চৌধুরী ।
এমআর





