আলোচিত ফেলানী হত্যা মামলার পুনঃবিচারের সাক্ষ্য দিতে ফেলানীর বাবা নুরুল ইসলাম ভারতের কুচবিহার আদালতে যাচ্ছেন।

সরকার পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আব্রাহাম লিংকন (পিপি) ও কুড়িগ্রাম বিজিবি-৪৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আখন্দও যাচ্ছেন এই মামলার কাজে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় তারা কুড়িগ্রাম থেকে রওয়ানা দিবেন।

তাদের সঙ্গে ফেলানীর মামা আব্দুল হানিফ যাওয়ার কথা থাকলেও ভারতের কুচবিহার আদালত তাকে না ডাকায় তিনি যাচ্ছেন না।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ