খাগড়াছড়িতে দৈনিক আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান এর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো: নোমানের আদালতে মামলাটি দায়ের করেন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ।

মামলার বাদির আইনজীবি এডভোকেট রতন কুমার দে জানান, আদালত মামলাটি গ্রহণ করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে আগামি ১৭ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

বকর/জেড