বাগেরহাটে মা হাসিনা বেগমকে (৫০) হত্যার দায়ে ছেলে ফারুক সেখকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার সকালে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় দেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ফারুক সেখ বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামের মৃত মোকসেদ সেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ২০১৫ সালের ৫ জুলাই হাসিনা বেগমকে ছেলে ফারুক সেখ কাঠের বাটাম (কাঠের লাঠি) দিয়ে মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ফারুকে সেখকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনার পরদিন হাসিনা বেগমের মেয়ে পায়রা বেগম বাদী হয়ে ফারুকের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
এমই





