রোগীর ছয় স্বজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোববার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন-সুমন চৌধুরী, উৎসব রায়, অজয়, পার্থ, জয় ও সঞ্জয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করায় এক রোগীর স্বজনরা প্রতিবাদ করেন। তারা চিকিৎসকদের কাছে জানতে চান-রোগীদের দোষ কি? এ সময় চিকিৎসকদের সঙ্গে তাদের তর্ক শুরু হয়।
খবর পেয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গিয়ে ওই ছয়জনকে আটক করে থানায় নিয়ে যান। বিষয়টি টাইমনিউজকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার এএসআই আমিনুল ইসলাম।
[b]ঢাকা, জেইউ, ১১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]