ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর অধিকাংশ এলাকাতেই চলছে পশু কোরবানি। এবার অনেকে দ্বিতীয় দিন কোরবানী করেছেন বিশেষত কসাইয়ের অভাবে। তবে পুরান ঢাকায় দ্বিতীয় দিন কোরবানি করা রেওয়াজ।

মঙ্গলবার লালবাগ, হাজারীবাগ, আজিমপুর এলাকায় পশু কোরবানি হয়। দেখে বুঝার উপায় নেই আজ কোরবানির দ্বিতীয় দিন। এদিনও হাজার হাজার পশু কোরবানি করা হচ্ছে। চলবে আগামীকাল পর্যন্ত।

লালবাগের স্থানীয় বাসিন্দারা জানান, আমরা প্রতি বছরই দ্বিতীয় দিন কোরবানি করি। কারণ প্রথম দিন ভালো কসাই পাওয়া যায় না। কসাইদের ব্যস্ততা থাকে বেশি। তাছাড়া নামাজ পরে আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত থাকতে হয় তাই দ্বিতীয় দিন কোরবানি করা।

অনেকে আবার নিরিবিলি পরিবেশে কোরবানী করতে পছন্দ করেন। কসাইও পাওয়া যায়। তাই কোরবানি করতে কোনো সমস্যাই হয়নি।

কোরবানির এই চিত্র ঢাকাসহ সারাদেশেই হয়তো রয়েছে। তবে পুরান ঢাকাতেই এই ঘটনা বেশি হয়ে থাকে। যদিও ইসলাম ধর্মের নিয়মানুযায়ী তৃতীয় দিন পর্যন্ত কোরবানি করা জায়েজ আছে।

এদিকে দ্বিতীয় দিনও কোরবানি অব্যাহত থাকায় রাজধানী জুড়ে দেখা গেছে ময়লা আবর্জনার স্তুপ। সরকারি সেবা সংস্থা বিভক্ত সিটি কর্পোরেশনকে সময়মতো বর্জ্য অবপসারণে হিমসিম খেতে হচ্ছে।

জেইউ