মেহেরপুরে হরতাল-অবরোধে নাশকতার সন্দেহে বিএনপি-জামায়াতের ১৩নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
রবিবার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার মেহেরপুর সদর থানা ৪জন, গাংনী থানা ৭জন ও মুজিবনগর থানা পুলিশ ২জনকে আটক করেছে পুলিশ।
মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, ২০ দলের ডাকা চলমান অবরোধের সাথে হরতালের ডাক দেওয়ায় জেলায় নাশকতায় আশংকায় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমকে





