রাজধানীর আদাবর শেখেরটেক এলাকা থেকে রুমা আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে আদাবর থানা পুলিশ।

মঙ্গলবার দুপুর ২টায় উপ-পরিদর্শক (এসআই) খোকন মিয়ার তত্ত্বাবধায়নে লাশটি উদ্ধার করা হয়। রুমা পাবনা সুজানগর এলাকার ফারুক হোসেনের স্ত্রী।

উপ-পরিদর্শক (এসআই) খোকন মিয়া বলেন, প্রাথমিকভাবে জানা গেছে দুই মাস আগে শেখেরটেক ১০ নম্বর সড়কের ৪/এ একটি ছয়তলা বাড়ির পঞ্চম তলায় সাবলেট ভাড়া নেন এই দম্পতি।

রুমার স্বামী পলাতক রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা, জেইউ, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর