বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনে উপ-নির্বাচনে ১৪ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শনিবার (০৪ জুন) নির্বাচন কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের ইসি সচিব মো: আলমগীর এই কথা জানান।
ইসি সচিব বলেন, নতুন করে কোনো মনোনয়নপত্র জমা, দাখিলের প্রয়োজন নেই। যেসব প্রার্থী ছিলেন এবং যে অবস্থায় নির্বাচন স্থগিত হয়েছিল, সে অবস্থা থেকেই আবার কার্যক্রম শুরু হবে।
ওই দুই সংসদীয় আসনে ২৯ মার্চ নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়। এখন সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে এই নির্বাচন করছে ইসি। ১৫ জুলাই বগুড়া-১ আসনে এবং ১৮ জুলাই যশোর-৬ আসনে নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধান নির্ধারিত ১৮০ দিন শেষ হতে যাচ্ছে।
এমবি





