টেকনাফের নাফ নদীর পার্শ্ববর্তী এক নম্বর স্লুইসগেট এলাকা থেকে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মায়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার ‍দিবাগত রাত শোয়া ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে টাইমনিউজবিডিকে জানিয়েছেন বিজিবি সদর দপ্তরের পাবলিক রিলেশন কর্মকর্তা মহসিন রেজা।

তিনি বলেন, টেকনাফের নাফ নদীর পার্শ্ববর্তী এক নম্বর স্লুইসগেট এলাকা থেকে রাত শোয়া ১২টার দিকে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এমআর