রাজধানীর ভাষানটেক থানার বিআরটি প্রকল্প এলাকার নির্মানাধীন একটি ভবনের ট্যাংক থেকে সাজিদ খান (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
ভাষানটেক থানার উপ-পরিদর্শক (এসআই) আসিফ ইকবাল এ তথ্য জানান।
জানা যায়, ভবনের কাছে শিশুটির জুতো পড়ে থাকতে দেখতে পায় তার মা। পরে ট্যাংকের কাছে এসে তাকে ভেসে থাকতে দেখা যায়।
রোববার থেকেই শিশু সাজিদ নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারের লোকজন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শেষ পর্যন্ত তার মরদেহ সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করা হলো।
এমএম





