আশুলিয়ায় একটি ঔষধ কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩০ মিনিটি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
শনিবার(১৯ আগষ্ট) সকাল সাড়ে ৭টার দিকে সাভারে আশুলিয়ায় কটুলিয়া এলাকার 'কটুলিয়া গার্ডেন হোম কেয়ার' এর ২য় তলায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
ক্ষয়ক্ষতির পরিণাম এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে অগ্নিকান্ডের ঘটনাটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এএইচ





