মানিকগঞ্জের সাতটি থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

এর মধ্যে মাদকদ্রব্য সেবন ও বিক্রির দায়ে ১০ জন, জি আর পরোয়ানায় ১২ জন, সি আর পরোয়ানায় ৯ জনকে আটক করা হয়।

শুক্রবার ভোর থেকে শনিবার (৪ মে) ভোর পর্যন্ত তাদেরকে আটক করে সংশ্লিষ্ট থানার পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এসময় আটক ব্যক্তিদের নিকট থেকে ৩০ পিস ইয়াবা, হেরোইন এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়টি মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান জানিয়েছেন।

এসএম