পাবনায় নিখোঁজের দু’দিন পর অসিত কুমার ভদ্রের (২৩)নামের এক যুবলী নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

২৫ আগস্ট সোমবার সকালে জেলার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ কাটগড়া ব্রিজের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত অসিত কুমার ভদ্র পাবনা জেলা যুবলীগের সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক ও শহরের শালগাড়ীয়া এলাকার অর্শিনী ভদ্র’র ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম জানান, অসিত ভদ্র’র স্ত্রী মুক্তি ভদ্র’র জিডি থেকে জানা যায়, ২৩ আগস্ট বিকেল ৬টার দিকে বাসা থেকে বের হওয়ার পর ভদ্র নিখোঁজ হয়। সোমবার চাটমোহর উপজেলার এলাকায় একটি লাশ দেখতে পায়ে পুলিশ কে খবর দেয় এলাকাবাসী। পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে। অসিত ভদ্র’র পরিবারের সদস্যরা লাশটি সনাক্ত করে।

লাশ ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ