কক্সবাজার জেলার টেকনাফে এলাকা থেকে ৬০ লক্ষ টাকা মূল্যের ২০,০০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে বিজিবি।

আজ (রোববার) দুপুর ১২টায় টেকনাফের নজিরপাড়ায় এ ঘটনা ঘটে।

বিজিবি সদর দপ্তরের মিডিয়া উইংয়ের পারিচালক মহসিন আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, টেকনাফের নজিরপাড়া এলাকায় ৬০ লক্ষ টাকা মূল্যের ২০,০০০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা প্রক্রিয়া চলছে।

এআই/এসএইচ