চট্রগ্রাম আদালত পাড়ায় রবিবার  সপ্তাহের ১ম দিন হিসাবে খুবই ব্যস্ত সময় পার করে আইনজীবি বিচারকরা। তবে আজ ছিল তার উল্টো চিত্র।

আদালত পাড়ার খবরাখবর নিতে চট্রগ্রাম আদালত পাড়ায় গিয়েছিলেন চট্রগ্রাম ব্যুরো রিপোর্টার মাসুম।

সেখানে গিয়ে দেখা মিলে আইনজীবিদের অলস সময় কাটানোর দৃশ্য। এমনকি অনেকেই অফিসে আসেননি আজ। যাদের মামলার দিন ধার্য ছিল আজ তারা তাদের আইনজীবির মাধ্যমে সময় প্রার্থনা করে বিচারকের কাছে। আর তাদের আবেদন নিমেষেই মঞ্জুর করে আদালত।

আজ আদালতের অলস সময় কাঠানোর ব্যাপারে কথা বলেছিলাম চট্রগ্রাম আদালতের বিজ্ঞ আইনজীবি এডভোকেট শাহেদের সাথে। তিনি টাইমনিউজবিডি কে জানান, আজ আদালতে লোকজন খুবই কম। আজ বৈরী আবহাওয়ার কারনে অনেক মামলার বাদী বিবাদী সময় প্রার্থনা করেছেন আর মহামান্য  আদালত তাদের আবেদনে সাড়া দিয়েছেন।

আরেক আইনজীবি মামুন জানান, আদালতের স্বাভাবিক কার্যক্রমে আবহাওয়ার প্রভাবে কিছুটা বিঘ্ন ঘটেছে।

মাসুম/এআই