ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাসের চাপায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ৩ যাত্রী নিহত এবং আহত হয়েছেন তিনজন।
পরে অটোরিকশার আরো এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা হলো চার। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, শহর বাইপাসের শিবপুর-কষ্টাপাড়া এলাকায় টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরো দুই আরোহীকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে একজনের মৃত্যু হয়।
এমআর





