নড়াইলে মানবপাচারের অভিযোগে মাহবুব নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সিঙ্গাশোলপুর এলাকা থেকে সোমবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মানবপাচারের সঙ্গে মাহবুবের জড়িত থাকার অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।
এমকে





