চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার পৃথক অভিযান চালিয়ে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হল— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর পোড়াগাঁর শফিকুল ইসলামের ছেলে জুয়েল রানা (২২), কালীগঞ্জ বাবুপাড়ার হাবিবুর রহমানের ছেলে আরিফ হোসেন (২০), নামোরাজারামপুর হাজীপাড়ার মোফাক্কার হোসেনের ছেলে মতিউর রহমান বাবু (২৮), গোদাগাড়ী উপজেলার ভগোমহন্তপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে রাজেস খান (৩২) ও শ্রীমন্তপুর গ্রামের জালালউদ্দিনের ছেলে শামীম রেজা (২৮)।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এএসপি কামরুল আহসান এ তথ্য জানান।
ইআর





