করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৬৮৫ জন।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৬৯৭ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৪০ হাজার ২০০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ৩২ দশমিক ১৯ শতাংশ। অর্থাৎ শনাক্ত রোগীর সংখ্যা কমলেও সংক্রমণের মাত্রা কমেনি, বরং ঊর্ধ্বমুখী।

বৃহস্পতিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৬৬জন। এনিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে সুস্থ হয়ে উঠলেন ৯ লাখ ৬৯ হাজার ৬১০ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহীত হয়েছে ১০ হাজার ৮৯৯টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৪৮৬টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৩ লাখ ৭৬ হাজার ৩৭৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫৪ লাখ ২০ হাজার ৪৮৪টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৫৫ হাজার ৮৯০টি।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ৩২ দশমিক ১৯ শতাংশ জানিয়ে অধিদফতর জানাচ্ছে, এখন পর্যন্ত দেশে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক শূন্য ৪ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৬৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮৭ জনের মধ্যে পুরুষ ১১৭ জন আর নারী ৭০ জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১২ হাজার ৮৭৬ জন পুরুষ আর ৯ হাজার ৮০৯ জন নারী মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া ১৮৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ৪৪ জন, বরিশাল বিভাগে ১১ জন, সিলেট বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ১৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫ জন।

এমবি