বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৩ ও নারী ১১ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ২০ জন।

একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩২৯ জন। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জন।

শনিবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ১৮৫ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ১৭ হাজার ৫০৩ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ে ১৪০টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৬৫টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়াল ২৯ লাখ ৫৬ হাজার ৮৮২টি।

এমবি