রাজধানীর মতিঝিলের তরঙ্গ কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ঘটেছে। এই ভবনটির তৃতীয় তলায় বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রধান শাখা ও ন্যাশনাল ব্যাংকের বৈদেশিক বাণিজ্যিক শাখা অবস্থিত।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে ওই ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


ইআর