রাজধানীর লালবাগের হোমটেক টাওয়ার থেকে ১৮ শিবিরকর্মীকে আটক করেছে লালবাগ থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে তাদের আটক করা হয়।
লালবাগ থানার ডিউটি অফিসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় কয়েকজন শিবিরকর্মীকে আটক করা হয়। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কেন একত্রিত হয়েছিল সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।
তিনি আরও জানান, এসময় তাদের কাছ থেকে কোন কিছুই উদ্ধার করা যায়নি। তাদের নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।
[b]ঢাকা, ৪ এপ্রিল  (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
[/b]