ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম মেড্ডার পুলিশ লাইনের সামনে একটি ট্রাক্টর ও একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে রাজিব (২০) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় সিএনজির অপর ৪ যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে সবার পরিচয় জানা যায়নি।

সোমবার দুপুর ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিবের বাড়ি শহরতলীর ঘাটুরা গ্রামে। আহতদের সবাইকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ বায়েজিদ।

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ