দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯-জনে।
এসময়ের মধ্যে নতুন করে ১৮ জন করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮৮।
এসময়ের মধ্যে ৩ জনসহ সবমিলিয়ে ৩৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, আর ৪৬ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ৩২ জন হাসপাতালে ও ১৪ জন বাসায় চিকিৎসা নিচ্ছেন।
আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক ডা. মো. হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
করোনায় বাংলাদেশ পরিস্থিতি
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত ১৮
মোট আক্রান্ত ৮৮
চিকিৎসাধীন ৪৬
মোট সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩৩
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৭২
হোম কোয়ারেন্টাইন ১২৬৫৯
আইসোলেশন ৮৪
মোট মৃত্যু ৯
বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হু হু করে বাড়ছেই মৃতের সংখ্যা।
আজ (০৪ এপ্রিল) রোববার পর্যন্ত বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৬৪ হাজার ছাড়িয়ে গেছে। সংখ্যাটা ৬৪ হাজার ৭৫৩ জন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ। এ সংখ্যা ১২ লাখ ২ হাজার ২৩৬ জন।
এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৪৬ হাজারের বেশি। এর সংখ্যাটা ২ লাখ ৪৬ হাজার ১৭৪ জন। গেল ডিসেম্বরে চীনের উহান শহর থেকে প্রথম ছড়ায় প্রাণঘাতী এ ভাইরাস। দেশটিতে দ্বিতীয় দফায় তা ছড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
এএস





