নীলফামারীতে গত ২৪ ঘন্টায় পুলিশি অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার ছয়টি উপজেলায় পুলিশ এ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশীটভুক্ত ও পলাতক এ সকল আসামীদের গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়েছে। এ নিয়ে গত ৩ দিনে জেলায় ৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের কন্ট্রোল রুম সুত্র মতে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।
তারা দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। আজ শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন সাংবাদিকদের জানান, পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এমআর





