জেলার ফুলছড়ি উপজেলায় ফেন্সিডিলসহ তিন যুবককে আটক করেছে র‌্যাব সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১৭৫ বোতল ফেন্সিডিল ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

ফুলছড়ি উপজেলার উত্তর উড়িয়ারঘাট এলাকায় বৃহস্পতিবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন- ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার নয়নবাড়ি গ্রামের সাহেব আলীর ছেলে লিটন মিয়া (২০), একই জেলার গন্ডপা গ্রামের হাতেম আলীর ছেলে এমদাদুল হক (২০) ও আব্দুল সালামের ছেলে শাকিল হাসান (১৯)।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক (এডি) আশরাফ হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তিন যুবককে আটক করে। পরে তাদের কাছ থেকে ১৭৫ বোতল ফেন্সিডিল ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়। ফুলছড়ি উপজেলা থেকে ফেন্সিডিলগুলো ময়মনসিংহে নিয়ে যাওয়া হচ্ছিল বলে আটকরা জানান।

ওই ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। আটক যুবকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

জেআই