চট্টগ্রামের পটিয়া উপজেলার কাগজীপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পটিয়া থানার এসআই মোশাররফ জানান, কাগজীপাড়ায় সুগন্ধা বাসের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

তবে তাৎক্ষণিত তাদের নামপরিচয় জানাতে পারেনি পুলিশ।