নওগাঁর মহাদেবপুর উপজেলার অনন্তপুর গ্রামে আয়নাল (৪০) নামের এক কৃষক মঙ্গলবার দিবাগত রাতে বিদ্যুৎস্পৃস্ট হয়ে মারা গেছেন।

মহাদেবপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) এনায়েত উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, আয়নাল তার বাড়ির পাশে একটি শশা ক্ষেতে শিয়াল তাড়ানোর জন্য বেড়ায় সঙ্গে বিদ্যুৎ সংযোগ দেন। এক পর্যায়ে রাতে তিনি নিজেই বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

সকালে প্রতিবেশি তার মরদেহ পড়ে থাকতে থেকে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে।

কেএইচ