রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির পরিত্যক্ত পানির পাম্পের প্রায় ৬০০ ফুট গভীর একটি পাইপে আটকা পড়েছে ৪ বছরের শিশু জিয়াদ। তাকে উদ্ধারে প্রায় ৭ ঘণ্টা ধরে শ্বাসরুদ্ধকর অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, ক্রেনের সাহায্যে পাইপ ৩০ ফুট উপরে তুলে কেটে পেলা হচ্ছে।
তিনি জানান, এক ফুট ব্যাসের এই পাইপে প্রথমে আমরা রশি দিয়ে উদ্ধারের চেষ্টা চালাই। কয়েবার শিশুটি রশিতে ধরেছিল। সে এখনো সাড়া দিচ্ছে। সে ৬০০ ফুট নিচে রয়েছে। অর্থাৎ জীবিত রয়েছে।
কেএইচ





