বেনাপোলে বিপুল পরিমান ভারতীয় চা পাতা ও মাদক দ্রব্য জব্দ করে বিজিবির সদস্যরা 

আজ শনিবার সন্ধ্যা ৭টা সময় ৪৯ বিজিবি ব্যাটালিয়নে বেনাপোল ক্যাম্পের সদস্যরা গোপন খবরের ভিত্তিতে নাভারণ বাজার থেকে এক হাজার ২ শত কেজি ভারতীয় চা পাতা আটক করেছে।

এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবির সদস্যরা।

বিজিবি সদস্যরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান চা পাতা ভারত থেকে যশোর নেওয়া উদ্দেশ্য নাভারণ বাজারে মজুদ করছে।

এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে এক হাজার ২০০ শত কেজি ভারতীয় চা পাতা ও বিপুল পরিমান ভারতীয় যৌন উত্তেজনা টেবলেট উদ্ধার করেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল আরিফুল হক জানান, বেনাপোলের নাভারন থেকে বিপুল পরিমান চা পাতা ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে।

কিন্তু বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তাদের কাউকে গ্রেফতার করতে পারিনিা।

মুহিব