টানা ১৪ দিন বন্ধ থাকার পর ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচলা শুরু হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকেভেদুরিয়া থেকে কৃষাণী ও কনকচাপা নামে দুটি ফেরি লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ফেরি চলাচল শুরু হয়। ফলে ভোলার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার নদী পথে যোগাযোগ ব্যবস্থা সচল হলো।

প্রবল স্রোতের প্রভাবে ঘাটের বিভিন্ন অংশ ভেঙে ইলিশার নতুন ফেরিঘাট বিধ্বস্ত হয়। এতে ২ সেপ্টেম্বর থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

ফেরিঘাটের ইনচার্জ আবু আলম হাওলাদার জানান, ঈদে ঘরে ফেরা যাত্রী ও ব্যবসায়ীদের সুবিধা চিন্তা করে অস্থায়ীভাবে এ ঘাটটি চালু করা হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় যে যানজন সৃষ্টি হয়েছে তা দু’একদিনের মধ্যে শেষ হবে।

কেএইচ