নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের সেন্টারবাজারে অনুষ্ঠিত আঞ্চলিক ইজতেমায় নূরুল ইসলাম (৬৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। নূরুল ইসলাম জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের নতুনসুখচর গ্রামের মৃত মাহমুদুল হকের ছেলে।

ইজতেমা পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহিম জানান, হাতিয়া থেকে ইজতেমায় আসা মুসল্লি নূরুল ইসলাম বার্ধক্য জনিত কারণে সকালে ইন্তেকাল করেছেন। জহুরের নামাজের পর ইজতেমা প্রাঙ্গণে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হওয়ায় এই আঞ্চলিক ইজতেমা আগামী ২৬ ডিসেম্বর শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।  

এমএ